ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

#
news image

বাগেরহাটের ফকিরহাটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, কৃতিত্বের সনদ এবং এককালীন ৫ লাখ ২৫ হাজার টাকার বৃত্তি তুলে দেওয়া হয়।
সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের ১৫ জনর প্রত্যেককে ২৫ হাজার টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।।
ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মূসা হোসাইন খান, মাউশির উপপরিচালক মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোহা. সাদেকুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকবৃন্দ। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুখসানা ইসলাম ও ফাহিম হোসনে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট প্রতিনিধি :

০৪ আগস্ট, ২০২৫,  8:36 PM