ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির শিক্ষক-শিক্ষিকাদের  কম্বল প্রদান 

#
news image

  নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী শাখার  অর্ন্তগত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার(৩০ ডিসেম্বর)  দুপুরে নগরীর মহিষবাথানে আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২শত শিক্ষক-শিক্ষিকাকে কম্বল বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য শীতের শুরুতেই সারাদেশে ৫০ লাখ কম্বল বিতরণ করেছেন। তারই অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকদের কম্বল বিতরণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় বছরের প্রথম দিন ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাবে। সরকার নানা ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রেখেছেন। নগরীর চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আপনাদের সহায়তা প্রয়োজন। কোভিডের কারণে এ নগরীর উন্নয়নে কিছুটা বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে পরিকল্পিত উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের পর রাজশাহী মহানগরীর আয়তন বৃদ্ধি করে এ নগরীর ব্যাপক উন্নয়ন করা হবে। বেতনের বিষয়টি সরকার অবশ্যই বিবেচনায় নিবেন। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এ অঞ্চলে পদ্মানদীর ধারে নৌবন্দর স্থাপনের বিষয়টি এগিয়ে চলেছে। যার মাধ্যমে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপনের সভাপতিত্বে স্কুলের পরিচালক,শিক্ষক শিক্ষিকা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#ছবি আছে#

জেলা প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৩,  4:40 PM