ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত

#
news image

জেলার কালীগঞ্জে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী এলাকায় এ প্রতিযোগতার আয়োজন করা হয়। 

ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠনে তরুণদের সৃজনশীলতায় উদ্বুদ্ধ করা, প্রকৃতি ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়া হচ্ছে এ আয়োজনের মূল উদ্দেশ্য। 

মনোমুগ্ধকর পরিবেশে তরুণ-তরুণীদের মিলনমেলায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

‘ও আমার দেশের মাটি’ শিরোনামের ভিডিও প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন সাংবাদিক রফিক সরকার। তার ভিডিওতে ফুটে ওঠে গ্রামবাংলার প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির অপার সৌন্দর্য। একই বিভাগে আরেক বিজয়ী শিক্ষার্থী সুমন প্রধান, যার ভিডিওতে উঠে আসে তরুণদের সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার চিত্র। 

বর্ষাকালীন ‘বর্ষায় কালীগঞ্জের রূপ’ ফটো প্রতিযোগিতায় সেরা ফটোগ্রাফার নির্বাচিত হন তামিম রোহান। 

এ প্রতিযোগিতায় প্রথম হন তপু রায়হান, দ্বিতীয় ইলিয়াস আহমেদ তন্ময় ও তৃতীয় হন স্পেরো সুমাইয়া। তাদের তোলা ছবিতে ধরা পড়ে বর্ষার রং, নদীর ঢেউ, মানুষের হাসিমুখ আর প্রকৃতির নিবিড়তা।

শীতকালীন ফটো প্রতিযোগিতায় সেরা ফটোগ্রাফার নির্বাচিত হন ইউনুস আলী। এ প্রতিযোগিতায় প্রথম হন সুমন হোসেন সৈকত, দ্বিতীয় ইলিয়াস হোসেন ও তৃতীয় হন রানা আফরিন। প্রত্যেকের ছবিতে ছিল প্রকৃতি আর জীবনের অনন্য ছাপ।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 'দৃষ্টিনন্দন কালীগঞ্জ’-এর প্রধান নুরুল ইসলামসহ অ্যাডমিন প্যানেলের সদস্য সাব্বির আহমেদ, হাসিব খান, রাশিদুল ইসলাম, সুমাইয়া হক, মোকারম আহাম্মদ ও অনিক সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব। 

উদ্যোক্তারা জানান, নতুন প্রজন্মকে প্রকৃতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত রাখতে তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

গাজীপুর প্রতিনিধি :

১২ জুলাই, ২০২৫,  9:14 PM