ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটক ‘৪০৪ : নাম খুঁজে পাওয়া যায় নি’

#
news image

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে নাটক ‘৪০৪ : নাম খুঁজে পাওয়া যায় নি’। 

ফোর্থ ওয়াল থিয়েটারের প্রযোজনায় সকলের জন্য উন্মুক্ত নাট্য প্রদর্শনীটি শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।  

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজন করেছে।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মো লাহল মিয়া এবং ড্রামাতুর্গ ও পরিকল্পনায় আছেন আব্দুল মুনিম তরফদার।

একাডেমি সূত্র জানায়, ডিস্টোপিয়ান শৈলীতে নির্মিত নাটকটি একটি স্বৈরশাসিত রাষ্ট্রে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রপাগান্ডা, দমন-পীড়ন এবং নাগরিক প্রতিরোধের এক কাব্যিক ভাষ্য। যেখানে স্বাধীনতা হয়ে ওঠে পণ্য, কবিতা হয় রাষ্ট্রদ্রোহ, আর শিশুদের রং হয় বিপ্লবের প্রতীক।

নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক শিক্ষক, এক শিশু এবং এক মায়ের আর্তি- যেখান থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনার আলো। ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায় নি’ তাই শুধু একটি নাটক নয়- এটি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক পুনর্নির্মাণের এক মঞ্চ ভাষ্য।

প্রযোজনাটি সম্পর্কে ড্রামাতুর্গ আব্দুল মুনিম তরফদার বলেন, ‘আমরা এই প্রযোজনায় ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই বার্তার মধ্য দিয়ে সমকালীন বিশৃঙ্খলা ও ক্ষমতার ভারসাম্যহীনতার বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরতে চেয়েছি। ব্রেখটের এলিয়েনেশন ইফেক্ট বা বিচ্ছিন্নকরণ কৌশলের অনুশীলন দর্শকের আবেগ নয়, যুক্তি ও দায়বদ্ধতাকে আহ্বান জানায়।। একইসঙ্গে পিটার হ্যান্ডকের অফেন্ডিং দ্য অডিয়েন্স নাটকের সংলাপের অংশবিশেষের সুনির্দিষ্ট সংযোজন নাটকের কাঠামোয় একটি চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে দর্শক নিজেই প্রশ্নের মুখোমুখি হয়ে পড়ে- সে এই যাত্রার দর্শক, না অংশগ্রহণকারী?’

নিজস্ব প্রতিবেদক :

১১ জুলাই, ২০২৫,  8:48 PM