ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাবেক গৃহকর্মীসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে পরীমনির করা মামলা খারিজ

#
news image

মিথ্যা বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশ করায় গৃহকর্মী পিংকি আক্তারসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনি করা মামলাটি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল বলেন, গত ২১ মে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একইসঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। এক্ষেত্রে পিংকি আক্তারসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে হওয়া সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারার মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এই ধারার অভিযোগ না থাকায় আদালত মামলাটি খারিজের আদেশ দেন।

এর আগে ২৩ এপ্রিল, পিংকি আক্তারসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মানহানির মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। এ মামলার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো- সকল খবর, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ মার্চ গৃহকর্মী নিয়োগ দেয় এমন একটি এজেন্সি’র মাধ্যমে পরীমনি তার বাসায় বাচ্চার দেখাশোনার জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন।

পরীমনির সঙ্গে মনোমালিন্যের জেরে পিংকি আক্তার ২ এপ্রিল বাসা থেকে চলে যায়। বাদীর অভিযোগ, এরপর থেকে পিংকি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে সাক্ষাৎকার দেন এবং অন্যান্য আসামিরা তা ফলাও করে প্রচার করার কারণে সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ায়।

এতে সমাজে হেয় প্রতিপন্ন হন দাবি করে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন পরীমনি।

নিজস্ব প্রতিবেদক :

০৯ জুলাই, ২০২৫,  7:01 AM