ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মার্কিন স্টকবাজারে সামান্য ঊর্ধ্বমুখী

#
news image

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা চলাকালে এবং আসন্ন অর্থনৈতিক তথ্য প্রকাশের অপেক্ষায় সোমবার ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার দিনের শেষে সামান্য ঊর্ধ্বমুখী ছিল।

নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে। 

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই অর্থনীতির দেশ গতকাল সোমবার প্রাথমিক আলোচনা করেছে এবং মঙ্গলবার তাদের দ্বিতীয় দিনের বৈঠকের কথা রয়েছে। যদিও এখনো কোনো চুক্তি হয়নি তবুও বাজার আলোচনা শুরু হওয়াকে ইতিবাচকভাবে দেখছে।

স্পার্টান ক্যাপিটাল সিকিউরিটিজের পিটার কার্ডিলো বলেছেন, ‘আশা করা হচ্ছে, তারা কিছু একটা চুক্তির দিকে ধীরে ধীরে এগোচ্ছে।’ 

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ দিন শেষে প্রায় অপরিবর্তিত থেকে শেষ হয়েছে ৪২,৭৬১.৭৬ পয়েন্টে। এছাড়া এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬,০০৫.৮৮ পয়েন্টে এবং প্রযুক্তি খাতভিত্তিক ন্যাসডাক কম্পোজিট ০.৩ শতাংশ বেড়ে ১৯,৫৯১.২৪ পয়েন্টে পৌঁছায়।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন  যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। চীনের পক্ষ থেকে আলোচনায় অংশ নিচ্ছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্টাও এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লি চেংগাং।

কোম্পানি সংক্রান্ত খবর:

অ্যাপল কোম্পানির শেয়ার ১.২ শতাংশ কমেছে। বার্ষিক ডেভেলপার সম্মেলনে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নানা পরিকল্পনা ঘোষণা করে। যেমন অ্যাপ নির্মাতারা যেন সরাসরি ফোনের এআই ব্যবহার করতে পারে। তবুও অ্যাপল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এআই ব্যবহারে কিছুটা পিছিয়ে আছে বলে বিনিয়োগকারীরা মনে করছেন।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের কোম্পানি দু’ভাগে ভাগ করার ঘোষণা দেওয়ার পর ৩ শতাংশ শেয়ারদর হারিয়েছে। তারা বলেছে, একটি কোম্পানি ‘স্ট্রিমিং ও স্টুডিও’ দেখভাল করবে, আর অন্যটি হবে ‘গ্লোবাল নেটওয়ার্কস’ নিয়ে। এই পরিবর্তন ২০২৬ সালের মাঝামাঝি শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এ সপ্তাহে ভোক্তা ও উৎপাদক মূল্যের তথ্য প্রকাশিত হবে, যা থেকে মুদ্রাস্ফীতির অবস্থা বোঝা যাবে।

অনলাইন ডেক্স :

১০ জুন, ২০২৫,  3:42 PM