ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ বাণিজ্যে আগ্রহী ঢাকা

#
news image

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভুটানের সঙ্গে বিশেষ করে জলবিদ্যুৎ বাণিজ্যে সহযোগিতার নতুন সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ খাতে ঘনিষ্ঠ সমন্বয় উভয় দেশের পারস্পরিক লাভের পথ খুলে দিতে পারে।

আজ রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের নব-নিযুক্ত রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা তার দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান এবং তার মেয়াদকালে ঢাকা-থিম্পুর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, গত কয়েক বছরে দুই দেশের মধ্যে নানা খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সাক্ষাতে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের পথ খুঁজে বের করতে বাণিজ্য সচিব পর্যায়ের পরবর্তী বৈঠক দ্রুত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি ভুটানের নতুন উন্নয়ন দর্শন ‘গেলেপু মাইন্ডফুলনেস সিটি’ উদ্যোগ সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতকে বাংলাদেশর পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

নিজস্ব প্রতিবেদক :

০৪ জুন, ২০২৫,  9:56 AM