ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানুষের কল্যাণে গবেষণার প্রকাশনায় আরো গুরুত্ব দিতে হবে : বিএমইউ উপাচার্য

#
news image

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, দেশ, বিজ্ঞান ও মানুষের কল্যাণে কাজে আসে এমন গবেষণার প্রকাশনায় বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, থিসিস গ্র্যান্ট, গবেষণার জন্য দেয়া বরাদ্দ টাকা যেনো বিফলে না যায়। জনগণের অর্থ  যেনো মানুষের উপকারে আসে। গবেষণার ক্ষেত্রে দেশ ও বিজ্ঞানের কল্যাণ হয়, মানুষের উপকারে আসে এমন গবেষণায় মনোযোগ দিতে হবে। 

আজ বিএমইউয়ের এ ব্লক অডিটোরিয়ামে উচ্চতর চিকিৎসা শিক্ষায় অধ্যয়নরত ৫৪৯ জন  রেসিডেন্টকে থিসিস গ্রান্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য নিজেকে  সেভাবেই গড়ে তুলতে হবে, পিছিয়ে থাকা যাবে না। তবেই আসবে স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন, পরিবর্তনের জন্য খুব বেশি সংখ্যক মানুষের প্রয়োজন হয় না, কিছু সংখ্যক মানুষের পক্ষেও একটি  দেশ, একটি খাতকে পরিবর্তন করে দেয়া সম্ভব। 

তিনি বলেন, বর্তমানে থিসিস পাবলিকেশন’র হার খুবই কম। এটা বাড়াতে হবে। অন্যদিকে, ইনডেক্স জার্নাল, বিএমইউ জার্নাল, বিএমডিসি স্বীকৃত জার্নালে পাবলিকেশনে মনোযোগ দিতে হবে। মানসম্মত থিথিস, গবেষণা করার জন্য রিসার্চ মেথডোলজি, রিসার্চ গ্যাপসহ সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে জানার বিকল্প নেই। সেজন্য গুণগত মানের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা করার জন্য নিজেকে তৈরি করতে হবে। 

গবেষণার বিষয় বড় হতে হবে এমন নয়, ছোট ডাটা, ছোট গবেষণাও মানুষের বড় ধরনের উপকারে আসে, এ কথা উল্লেখ করে বিএমইউ উপাচার্য বলেন, গবেষণার মাধ্যমে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি সেটা এর বড় প্রমাণ। 

স্বাস্থ্যখাতে গবেষণা দিনে-দিনে বৃদ্ধি পাচ্ছে। দেশের সামগ্রিক গবেষণায় স্বাস্থ্যখাত পিছিয়ে নেই। এক্ষেত্রে চিকিৎসক সমাজের বড় অবদান রয়েছে। 

একই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) ও থিসিস গ্র্যান্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোশাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

নিজস্ব প্রতিবেদক :

০৪ জুন, ২০২৫,  9:42 AM