ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দিনাজপুর হাবিপ্রবি'র স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি ২১ ও ২২ মে

#
news image

জেলার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি আগামী ২১ ও ২২ মে অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৯ মে’র মধ্যে এ তালিকা প্রকাশ করা হবে। স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি হতে শিক্ষার্থীদের ১৫ হাজার ৯১৫ টাকা জমা দিতে হবে।

হাবিপ্রবি’র ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিপ্রবি’র ৮ টি অনুষদের ২৩ টি ডিগ্রির জন্য ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিফটভিত্তিক মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়ভিত্তিক ফলাফল আগামী ১৯ মে’র মধ্যে প্রকাশ করা হবে। হাবিপ্রবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ হাজার ৭৯৫ টি আসনে ভর্তি নেওয়া হবে। 

মেধা তালিকায় বিষয় প্রাপ্তদের আগামী ২১ ও ২২ মে তারিখে নির্দিষ্ট ধাপ অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এসএসসি এবং এইচএসসি পাসের মূল সনদপত্র, সর্বশেষ অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্রের মূলকপি, এসএসসি ও এইচএসসি পাসের মূল ট্রান্সক্রিপ্ট,  চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি  ও স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি সঙ্গে আনতে হবে। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।

এছাড়াও কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশ পত্র সঙ্গে আনতে হবে এবং এর ফটোকপি জমা দিতে হবে। এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে। ভর্তির দিন সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। 

বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ওয়েবসাইট (https:www.admission.hstu.ac.bd)-এ আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন করে নির্ধারিত ভর্তি ফি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। ২০ মে সন্ধ্যা ৭ টার পর হতে ভর্তি ফরম পূরণ করা যাবে। ভর্তির আবেদন ফরম পূরণ শেষে অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে।

উল্লিখিত ফরমের প্রিন্টেড কপি আগামী ২২ মে বিকেল ৪ টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি ফাঁকা বলে গণ্য হবে। ভর্তির ধাপসমূহ পরবর্তীতে জানানো হবে। মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে ভর্তি ফি বাবদ ১৫ হাজার ৯১৫ টাকা সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission) বিস্তারিত প্রকাশ করা হয়েছে। 

শিক্ষার্থীরা রূপালী ব্যাংকের যে কোন শাখায় সশরীরে উপস্থিত হয়ে টাকা জমা দিয়ে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদানের ব্যাংক রসিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে। ভর্তির আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তির পর আবেদনপত্রে কোন ভুল বা মিথ্যা ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্রছাত্রীর ভর্তি বাতিল হবে। মিথ্যা তথ্য প্রদানের বিষয়টি প্রমাণিত হলে শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানতে হাবিপ্রবি'র ওয়েব সাইটে ক্লিক করে সঠিক ভাবে নিশ্চিত হওয়ার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি :

১৮ মে, ২০২৫,  8:04 PM