ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জবিতে ৩য় পর্যায়ে বিষয় প্রাপ্তদের ভর্তি ফি জমার নির্দেশ

#
news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৩য় পর্যায়ে বিষয় প্রাপ্তদের আগামী মঙ্গলবারের (২০ মে) মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি জমা দিতে হবে। এ ছাড়াও, প্রয়োজনীয় কাগজপত্র আজ (১৭ মে) শনিবার থেকে আগামী মঙ্গলবারের (২০ মে) মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান অনুষদ ও লাইফ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২ হাজার  ৪৩০ টাকা জমা দিতে হবে। বিজনেস অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইনস্টিটিউটসমূহের জন্য (ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এবং সংগীত ও নাট্যকলা বিভাগের জন্য ১২ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে। চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১২ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ডিন অফিসে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক :

১৮ মে, ২০২৫,  2:50 AM