ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পুনঃভর্তি পরীক্ষা ১৭ মে

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র বিজনেস স্টাডিজ অনুষদের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পুনঃভর্তি পরীক্ষা (শুধু এমসিকিউ)  আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। 

আগামী শনিবার বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ  বিভাগীয় শহরের ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (ব্যবসায় শিক্ষা ইউনিট) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫-এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম আজ সন্ধ্যায় বাসস-কে একথা জানিয়েছেন।

ইতঃপূর্বে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটে যারা উপস্থিত থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন, কেবল তারাই ১৭ মে বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে পারবেন। 

এজন্য তাদেরকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নতুন সংগৃহীত পুনঃপ্রবেশপত্র ব্যতীত তারা পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন না। 

নতুন পুনঃপ্রবেশপত্রে রোল নম্বর অপরিবর্তিত থাকবে। 

প্রবেশপত্র ডাউনলোড-এর শেষ সময় ১৭ মে  বেলা ২টা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক :

১৬ মে, ২০২৫,  1:14 AM