ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সবার জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল

#
news image

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সবার জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম। 

বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালনাধীন হাসপাতালসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্দেশ্যে গত ২১ এপ্রিল উভয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

এই সমঝোতা স্মারকের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল যৌথ ব্যবস্থাপনায় পরিচালনা ও সর্বসাধারণের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেয়। এজন্য চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম’ করা হয়।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিতে ১৯ জন ডাক্তার ও ৯ জন নার্স পদায়ন করেছে। সেইসঙ্গে আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও সুবিধা সম্প্রসারণের মাধ্যমে রেল কর্মচারী ও রেল পোষ্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে।

সংশ্লিষ্ট এলাকার সকলকে ওই হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। হাসপাতালটিতে বর্তমানে অর্থপেডিক্স, গাইনি এন্ড অবস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল ও সার্জারি সেবা প্রদান করা হচ্ছে।

এছাড়া এখানে ল্যাবরেটরি ও রেডিওলজির সেবা বিদ্যমান রয়েছে। হাসপাতালের আউটডোর সার্ভিস সবার জন্য উন্মুক্ত রয়েছে এবং ইনডোর সার্ভিস পর্যায়ক্রমে চালু হবে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালনাধীন অন্যান্য হাসপাতালে পর্যায়ক্রমে এ সুযোগ সম্প্রসারিত হবে।

নিজস্ব প্রতিবেদক :

১২ মে, ২০২৫,  5:32 AM