ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ

#
news image

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট  ৬৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৩১ হাজার ৬৪১ জন।  পাসের হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ।

অধ্যাপক আনোয়ারুল আজীম আরও বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১১টি উত্তরপত্র বাতিল হয়েছে। অকৃতকার্যের সংখ্যা ৩৫ হাজার ৯৭০ জন।  

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইমন দাস। দ্বিতীয় হয়েছেন মো. সামিরুল ইসলাম। তৃতীয় হয়েছেন মো. হাসনাত মাওলা। 

গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সারাদেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়। 

নিজস্ব প্রতিবেদক :

০৬ মে, ২০২৫,  12:31 AM