ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আগামী বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে : শিক্ষা সচিব

#
news image

বর্তমানে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, আগামী জাতীয় বাজেটে (২০২৫-২০২৬ অর্থ বছরে) শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে।

আজ শুক্রবার জেলার শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় সচিব বলেন, আগে কেবল শিক্ষা পদ্ধতি শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এ বছর শিক্ষার উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, শিক্ষা অবকাঠামো খাতে নতুন নতুন ভবন (একাডেমিক ভবন) নির্মাণ হচ্ছে।

সরকার বিজ্ঞান শিক্ষার উপর জোর দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করা হবে। শিক্ষকদের আইসিটির উপর আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে শিক্ষা সচিব বলেন, এ বিশ্ববিদ্যালয়টি হাওর বেষ্টিত হওয়ায় এটিতে হাওর রিসার্চ অর্থাৎ  ইরিগেশন, ক্লাইমেট চেঞ্জসহ বিভিন্ন বিষয় খোলা হবে।

অপর এক প্রশ্নের জবাবে শিক্ষা সচিব বলেন, এবার ২০ মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়া হয়েছে। তবে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বন্ধের পর প্রতিষ্ঠান থেকে বই নিয়েছে। তিনি জানান, ২০২৫ সালে বার্ষিক পরীক্ষার পরপরই শিক্ষার্থীরা বই হাতে পাবে। ১ লা জানুয়ারি শিক্ষার্থীরা বই হাতে নিয়েই স্কুলে যেতে পারবে। 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক :

০২ মে, ২০২৫,  11:10 PM