ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

#
news image

নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৬৭ শিক্ষার্থীর মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। গত ২২ এপ্রিল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গত রোববার। তবে আজ বুধবার এ বিষয়টি জানাজানি হয়।

সংশ্লিষ্ট বিদ্যালয় ও জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে: ২০২৪–২৫ অর্থবছরের জুলাই ও ডিসেম্বর কিস্তিতে বারহাট্টা উপজেলার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীর অভিভাবকের বিকাশ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করা হয়। বিষয়টি অনুসন্ধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে, এরপর মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হলে তাঁর প্রস্তাবনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে বলে জানতে পেরেছি। তবে এ কাজে আমি জড়িত নই পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছিল এ ঘটনায় আমি মামলাও করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেও বিষয়টি অবগত করেছিলাম। তবে এটুকুই আমি বলতে পারি আমি নির্দোষ।

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম বলেন, বারহাট্টার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৬৭ জন শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল বিকাশ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ঘটনায় মন্ত্রণালয় ওই উপজেলার শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিকেলে কাগজপত্র পেয়ে ঐ শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আজ থেকে কার্যালয়ে আসবেন না।

নেত্রকোনা প্রতিনিধি :

৩০ এপ্রিল, ২০২৫,  11:35 PM