ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জবি ভর্তি: বিষয় পছন্দক্রমের সময় বাড়ল

#
news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণের সময় বাড়ানো হয়েছে। যারা পছন্দক্রম পূরণ করেনি, তারা ২৩-২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় (ইউনিট: এ, বি, সি, ডি ও ই) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত যে সকল শিক্ষার্থী এখনো বিষয় পছন্দক্রম পূরণ করতে পারেনি, তারা আজ ২৩ এপ্রিল দুপুর ১২টা থেকে ২৪ এপ্রিল সকাল ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে বিষয় পছন্দ দিতে পারবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://jnuadmission.com)-এ প্রবেশ করে নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম পূরণ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক :

২৪ এপ্রিল, ২০২৫,  12:21 AM