ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করতে চাই: সায়েদুর রহমান

#
news image

স্বাস্থ্য খাতে সকল ধরনের বৈষম্য দূর করতে চান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি বলেন, ‘আমরা সব ধরনের বৈষম্যের অবসান চাই অন্ততপক্ষে স্বাস্থ্য খাতে। আমরা চাইবো স্বাস্থ্য খাতে যেন বৈষম্যের অবসান হয়। সেই লক্ষ্যে স্বাস্থ্য খাতের বিনিয়োগকে আমরা ডিরেক্ট করার চেষ্টা করব। এ বিনিয়োগ দেশের যেসব ক্ষেত্রে বৈষম্য আছে, সেটা দূর করার জন্য নির্ধারণ করা হয়।’  

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ১৭ থেকে ১৯ এপ্রিল আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

সায়েদুর রহমান বলেন, ‘দেশের স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারি খাতের অবদান স্বীকার করে আমরা বলব, আপনাদের এখন সময় হয়েছে চিকিৎসা সেবার মানে মনোযোগী হওয়া। মানে মনোযোগী হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার, সেটা যেন কোনোভাবেই আপনাদের বিকাশে বাধা না হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মইনুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় চীন, জাপান, পাকিস্তান, ভারত, কোরিয়া ও অন্যান্য দেশ থেকে প্রায় দুই শতাধিক মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুতকারক কোম্পানি উপস্থিত ছিল। 

নিজস্ব প্রতিবেদক :

১৭ এপ্রিল, ২০২৫,  8:23 PM