ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চীন বাংলাদেশকে ১ হাজার শয্যার হাসপাতাল উপহার দেবে

#
news image

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ জানিয়েছেন, ঢাকা-বেইজিং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার বাংলাদেশকে ১ হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতালটি রংপুরে নির্মিত হবে এবং সরকার সেখানে হাসপাতাল স্থাপনের জন্য জমি খুঁজছে।

জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার সামগ্রিক পরিস্থিতিও তিনি উপস্থাপন করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকারের অনুরোধে চীন বাংলাদেশকে একটি রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার হিসেবে দিতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, ফিজিওথেরাপি সেটটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বে বিএসএমএমইউ নামে পরিচিত) স্থাপন করা হবে।

নূরজাহান বলেন, আহতরা সেখানে ফিজিওথেরাপি নিতে পারবেন এবং মেশিনটি পরিচালনার জন্য একটি টিমকে  প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইওএইচ) পরিচালক ডা. মোহাম্মদ আবুল খায়ের, জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটের (এনআইটিওআর) পরিচালক ডা. মো. আবুল কেনান এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ  উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১৪ এপ্রিল, ২০২৫,  4:29 AM