ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইসরাইলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি : ঢাবি সাদা দল

#
news image

 ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ বৃহস্পতিবার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে সাদা দলের শিক্ষকরা এমন মন্তব্য করেন। 

মানববন্ধনের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, গত আট বছর ধরে ফিলিস্তিনের জনগণকে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে ইসরাইল। তারা এটি করেই যাবে। এর বিরুদ্ধে আমাদের সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে। ইসরাইলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি। তা না হলে এত অন্যায় ও অবিচার হওয়ার কথা নয়। সারা বিশ্বের সবগুলো দেশকে ঐক্যবদ্ধ থেকে ইসরাইলকে মোকাবিলা করতে হবে। প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত আছি। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে।

বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড.আব্দুস সালাম বলেন, আজকে গাজায় সর্বপ্রকার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমরা যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি। ইসরাইলি গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশে যে-সব ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে তা ঠিক হচ্ছে না। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে এ সকল হামলারও প্রতিবাদ জানাই। 

সাবেক ঢাবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ.ফ.ম ইউসুফ হায়দার বলেন, অক্টোবর ২০২৩ এ তাদের ধারণা ছিল তারা ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলবে। কিন্তু হামাস এবং হিজবুল্লাহর প্রতিরোধের মুখে আল্লাহর রহমতে এখনো তারা এই লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে যারা যে ধরনের ভাষা বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। ইসরাইল একটা জাতিগত নিধন করতে চায়। তাদের দর্শন হলো এখন যদি শিশুদের হত্যা করা না হয় তাহলে তারা বড় হয়ে যুদ্ধ করবে। সুতরাং ইসরায়েলকে তাদের ভাষায় জবাব দিতে হবে। কেবল ওপেকভুক্ত দেশগুলো যদি তেল দেওয়া বন্ধ করে তাহলে যুদ্ধ বন্ধ হয়ে আসবে।

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে  মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড.জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের যুগ্ম আহ্ববায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকরামুল হক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড.ছিদ্দিকুর রহমান খান, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিন, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রক্টর রফিকুল ইসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক :

১০ এপ্রিল, ২০২৫,  11:44 PM