ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

এসএসসি পরীক্ষার প্রথম দিন ফকিরহাটে উপস্থিতির হার ৯৯.১৪ ভাগ

#
news image

বাগেরহাটের ফকিরহাটে প্রথম দিন এসএসসি ও সমমানের পরীক্ষায় উপস্থিতির হার ৯৯.১৪ ভাগ। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ৫টি কেন্দ্র ও একটি ভেন্যুতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২৫ সালে ফকিরহাট উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩হাজার ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় ২৯ জন অনুপস্থিত থাকায় পরীক্ষা ৩হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ফলে শতকরা উপস্থিতির হার ৯৯.১৪ ভাগ। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে কেউ বহিস্কার হয়নি। পরীক্ষার্থীদের মধ্যে ১হাজার ৯৪২ জন ছাত্র ও ১ হাজার ৪৯৭ জন ছাত্রী। 
কেন্দ্রগুলো হলো মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু শিরীণ হক পইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া বেতাগা ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয়,  লখপুর আলহাজ্জ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুল, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ। 
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, উপজেলার সকল কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন ও সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি: 

১০ এপ্রিল, ২০২৫,  10:07 PM