ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাগুরার সেই শিশুর মৃত্যুতে ঢাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল

#
news image

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার সেই শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছে ধর্ষণবিরোধী মঞ্চ।

আজ বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে প্রতীকী কফিন নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল করেন। জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। জানাজা শেষে তিনি বলেন, এই শিশুর মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। দ্রুত সময়ে এই ভয়াবহ হত্যার বিচার হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। শিশুটির জন্য পুরো জাতি দোয়া করছে। এই শিশুটির মত আর কোনো মেয়ের সঙ্গে যেন এমন না ঘটে।

গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেন, এই শিশুর হত্যার ন্যায়বিচার  প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।  এমন খুনের বিচার মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। এ হত্যাকারীর মৃত্যুদণ্ড এবং সাহায্যকারীদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশে ধর্ষণকে কেবল শারীরিক শ্লীলতাহানি হিসেবে নয়, হত্যার সমপরিমাণ নিকৃষ্ট অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে।

এর আগে গত ৬ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি।  আজ দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিজস্ব প্রতিবেদক :

১৪ মার্চ, ২০২৫,  6:15 AM