ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার কমেছে

#
news image

ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জানুয়ারি মাস থেকে ১ দশমিক ৪৮ শতাংশ কমেছে।  ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির এ হার হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।  বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (জেনারেল) পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৯ দশমিক ৩২ ভাগ যা জানুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৯৪ ভাগ। আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ এবং একই বছরের জানুয়ারিতে ছিল এ হার ৯ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া ফেব্রুয়ারিতে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে শতকরা ৯ দশমিক ২৪ শতাংশ এবং ৯ দশমিক ৩৮ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ১০. ৭২ শতাংশ এবং ৯ দশমিক ৩২ শতাংশ।

আর ২০২৪ সালে ফেব্রুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ৯ দশমিক ৪৪ শতাংশ এবং ৯ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৯ দশমিক ৫৬ শতাংশ এবং ৯ দশমিক ৪২ শতাংশ।

উল্লেখ্য, বিবিএস এর আওতায় ন্যাশনাল একাউন্টিং উইং প্রতিমাসে মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে ভোক্তা মূল্যসূচক এবং মূল্যস্ফীতির এ হার নির্ধারণ করে।

নিজস্ব প্রতিবেদক :

০৬ মার্চ, ২০২৫,  7:04 PM