ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

#
news image

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। 

বুধবার দুপুর ১২টায় অনলাইনে এ আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া চলবে আগামী ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবছর গুচ্ছ ভর্তিতে আবেদন করতে শিক্ষার্থীদের ফি দিতে হবে এক হাজার ৫০০ টাকা। এছাড়া আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদনপ্রক্রিয়া শেষে আগামী ২৫ এপ্রিল শুরু হবে ভর্তি পরীক্ষা, শেষ হবে ৯ মে।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যে যথাক্রমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে পরীক্ষা নেয়া হবে। সেকেন্ড টাইমে (দ্বিতীয়বার) ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগও রাখা হয়েছে।

ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী- ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা নেয়া হবে। এছাড়া ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া ৯ মে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেয়া হবে। ঢাকাসহ মোট ২১ কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট www.gstadmission.ac.bd ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

নিজস্ব প্রতিবেদক :

০৬ মার্চ, ২০২৫,  4:45 AM