ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

#
news image

 রাজশাহীতে শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। গত রবিবার (১৮ ফেব্রুয়ারী) নগরীর ২৯নং ওয়ার্ডের ডাঁশমারী স্কুল মোড়ে ও  ৩০নং ওয়ার্ডের মেহেরচন্ডী নাজিরের মোড়ে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে অসচ্ছল ও অসহায় দুস্থ্য মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার উদ্যোগে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 
সুত্র  জানায়, রাজশাহী মেডিকেল কলেজের ২০জন ইন্টার্ন চিকিৎসকদের একটি দল ফ্রি দুইটি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ফ্রী ব্ল্যাডগ্রুপিং করা, জটিল রোগে আক্রান্ত রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করা, রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা প্রদান ও তাদের সচেতনতা বৃদ্ধি করা, দন্তরোগে আক্রান্ত রোগীদের জন্য দন্ত চিকিৎসক সেবা, রোগীদের মাঝে ভ্যাক্সিনেশন সেবা, মেয়েদের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এ সময়  রাজশাহী সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের উদ্দিন  সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা রাজিয়া, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, মতিহার থানা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক সৌরভ শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।#ছবি আছে#
 
জেলা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  7:43 PM