ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাইস ব্রান তেল রপ্তানি নিরুৎসাহিত করতে রেগুলেটরি শুল্ক আরোপ

#
news image

রাইস ব্রান তেল রফতানি নিরুৎসাহিত করতে ২৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। এ নিয়ে রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

রোববার এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্য তেল একটি অপরিহার্য খাদ্যপণ্য যার সরবরাহ মূলত আমদানি নির্ভর। দেশের বাজারে ভোজ্য তেলের চাহিদার সিংহভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে। তবে দেশে ১.২-১.৫ লক্ষ মেট্রিক টন রাইস ব্রান তেল (পরিশোধিত/অপরিশোধিত) উৎপাদিত হলেও তার সিংহভাগ প্রতিবেশী দেশে রপ্তানি হয়ে যায়। 

অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্য তেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫%-৩০% অংশ মেটাতে সক্ষম। 

দেশের অভ্যন্তরে দেশে উৎপাদিত রাইস ব্রান তেলের সরবরাহ নিশ্চিত করা গেলে, ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে মর্মে আশা করা যায়। এ উদ্দেশ্যে ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সকল ধরণের রাইস ব্রান তেল রপ্তানিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২৫% হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  3:37 PM