আগামী বছরের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অমর একুশে বইমেলা-২০২৭’। মাসব্যাপী এই মেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সচিব ইয়াসমিন বেগম।
সভায় প্রকাশক ও প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবারের মতো আগামী বছরও ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী বইমেলা আয়োজনের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

মতামত