ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরিশালকে ১৪০ রানের টার্গেট দিলো ঢাকা

#
news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ২১তম ম্যাচে ফরচুন বরিশালকে জয়ের জন্য ১৪০ রানের টার্গেট দিলো ঢাকা ক্যাপিটালস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৮ বলে ৩১ রানের সূচনা করেন ঢাকার দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। আগের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন তানজিদ ও লিটন।

রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে অপরাজিত ১২৫ রান করা লিটন এবার বরিশালের পেসার রিপন মন্ডলের শিকার হবার আগে ১৭ বলে ১৩ রান করেন।

লিটন ফেরার পর বরিশালের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়ে ৬ উইকেটে ১০০ রান সংগ্রহ করে ঢাকা। মিডল অর্ডারে সাব্বির রহমানকে ১০, অধিনায়ক থিসারা পেরেরাকে শূন্য ও মোসাদ্দেক হোসেনকে ১১ রানে আউট করেন তানভীর।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে লড়াই করেছেন রাজশাহীর বিপক্ষে ৬৪ বলে ১০৮ রান করা তানজিদ। ৩৯ বলে টি-টোয়েন্টিতে নবম ও চলতি বিপিএলে তৃতীয় হাফ-সেঞ্চুরির ইনিংস পূর্ণ করেন তানজিদ।

১৭তম ওভারে পেসার ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

দলীয় ১২০ রানে তানজিদ ফেরার পর ফারমানুল্লাহর ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় সাজানো ২২ রানের ইনিংসের উপর ভর করে সম্মানজনক সংগ্রহ পায় ঢাকা। ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা।

আগের ম্যাচে রাজশাহীর বিপক্ষে ১ উইকেটে ২৫৪ রান করে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলো ঢাকা।

বল হাতে ৩ ওভারে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন তানভীর। ২৩ রানে ২ উইকেট নেন ফাহিম।

নিজস্ব প্রতিবেদক :

১৬ জানুয়ারি, ২০২৫,  4:46 PM