রাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
বাবুল, রাজশাহী প্রতিনিধি:
২৮ জুলাই, ২০২৬, 10:29 PM

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন এবং বিভিন্ন ইভেন্টে পদকপ্রাপ্ত রাজশাহী দলের কৃতী খেলোয়াড়দের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড়দের ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “রাজশাহী বিভাগীয় দলের খেলোয়াড়েরা ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও বিভিন্ন ইভেন্টে স্বর্ণপদক অর্জন করে রাজশাহী তথা পুরো দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। এই অকল্পনীয় সাফল্য অর্জনের জন্য তাঁদের আন্তরিক অভিনন্দন জানাই।” তিনি আশা প্রকাশ করেন, এই তরুণ অ্যাথলেটেরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করবেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপপরিচালক ও ক্রিকেট টিমের ম্যানেজার মো. আখতারুজ্জামান রুমী, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাদ্দেদ জামানী সুমন, বিভিন্ন ইভেন্টের দলীয় ম্যানেজার ও সদস্য মো. সাইফুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।