ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন

#
news image

আর্জেন্টিনার বিপক্ষে বহুল প্রতিক্ষিত বিশ্বকাপ ফাইনালের আগে স্প্যানিশ শিবিরে স্বস্তির হাওয়া। দলের সবচেয়ে বড় তারকা লামিন ইয়ামাল শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য শতভাগ ফিট আছেন বলে নিশ্চিত করেছেন স্পেনের প্রধান কোচ লুইস ডি লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লুকা দিনিয়ার সাথে বল দখলের লড়াইয়ে পায়ে চোট পেয়েছিলেন ইয়ামাল। চোট নিয়েও ম্যাচের পুরো সময় মাঠে থাকলেও ফাইনালের আগে দলের নিয়মিত অনুশীলনে তাকে দেখা যায়নি। ফলে ফুটবল বিশ্বে ইয়ামালের ফাইনাল খেলা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। তবে ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেই শঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ।

ডি লা ফুয়েন্তে জানান, শিরোপা নির্ধারণী মহোৎসবে মাঠে নামতে শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত আছেন এই তরুণ ফরোয়ার্ড। সেমিফাইনালের স্মৃতি চারণ করে তিনি বলেন, “ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে পেনাল্টির ঠিক আগে লুকার সাথে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যথা পেয়েছিল ইয়ামাল। তখন থেকেই কিছুটা অস্বস্তিবোধ করলেও সে পুরো ম্যাচ খেলেছে। ম্যাচের পর তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছিল।”

স্পেন কোচ আরও বলেন, “আমরা চাচ্ছিলাম সে আলাদাভাবে হালকা অনুশীলন করুক এবং ফিজিওদের নিবিড় পর্যবেক্ষণে থাকুক। ফাইনালের আগে আমরা তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন সম্পূর্ণ ঠিক আছে এবং তার শারীরিক কোনো সমস্যা নেই। আমি চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সব রিপোর্টই ইতিবাচক।”

ইয়ামাল ইতিমধ্যে দলের মূল অনুশীলনে ফিরেছেন জানিয়ে ফুয়েন্তে বলেন, “ফাইনালের দুই দিন আগেই দলের সাথে অনুশীলন শুরু করেছে ইয়ামাল। আজ দলের সবাই একসঙ্গে পুরোদমে ঘাম ঝরিয়েছে। আগামীকাল আমাদের শেষ অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে, যা স্ট্র্যাটেজি সাজানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ইয়ামালের পাশাপাশি স্প্যানিশ শিবিরে এসেছে আরও একটি সুখবর। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে পেশির টানের কারণে মাঠ ছাড়া রাইটব্যাক পেদ্রো পোরোও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ইয়ামালের মতো তাকেও শুরুতে বিশ্রামে রাখা হলেও ফাইনালের আগে তিনি এখন ম্যাচ ফিট।

আগামী ২০ জুলাই (সোমবার) নিউ ইয়র্কের মাঠে বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্বজয়ী স্পেন।

নিজস্ব প্রতিবেদক :

১৮ জুলাই, ২০২৬,  9:36 PM