বারহাট্টায় স্কুল ও মাদ্রাসায় মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি :
২৮ জুলাই, ২০২৬, 10:23 PM

তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে নেত্রকোনার বারহাট্টায় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চিরাম ইউনিয়নের তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয় ও বালাম মাদ্রাসায় যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, চিরাম তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হুসেন এবং চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী, বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মাদকের থেকে দূরে থেকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।