ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র

#
news image

কুয়েতের আরেকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি সরবরাহ স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় স্থাপনাটির একটি অংশে আগুন ধরে যায় এবং উৎপাদন কেন্দ্রের কয়েকটি ইউনিট পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে কুয়েত সরকার।

আজ শনিবার (১৮ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর ঠিক একদিন আগে কুয়েতের একই ধরনের আরেকটি স্থাপনায় হামলা চালানো হয়েছিল। পর পর দুই দিন হামলার পর শনিবার দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “শত্রুপক্ষের হামলায় আরেকটি বিদ্যুৎ ও পানি পরিশোধন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে স্থাপনার একটি অংশে আগুন ধরে যায় এবং এর ফলে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলোর কয়েকটি বন্ধ হয়ে গেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, হামলার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে এবং প্রকৌশলীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উৎপাদন ইউনিটগুলো পুনরায় চালুর জন্য জরুরি কাজ করে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে এই হামলার ঘটনা ওই অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক ডেক্স :

১৮ জুলাই, ২০২৬,  9:49 PM