ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি

#
news image

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) লক্ষ্য করে চালানো বড় ধরনের শত্রুতাপূর্ণ সাইবার হামলার তীব্র প্রতিবাদে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মানি। আজ সোমবার (১৩ জুলাই) সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ রাষ্ট্রদূতকে তলব করে এই কড়া প্রতিবাদ জানায়। বার্লিন থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, "ইউরোপীয় ইউনিয়নে চালানো শত্রুতাপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত সাইবার হামলার ঘটনায় আজ সকালে রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে এবং বার্লিনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।"

এদিকে এই সাইবার হামলার ঘটনার জেরে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে সমন্বয় করে মস্কোর বিরুদ্ধে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমা দেশগুলোর দাবি, ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা ও অবকাঠামো লক্ষ্য করে এই উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালানো হয়েছে।

নিষেধাজ্ঞা ও রাষ্ট্রদূত তলবের এই ঘটনায় রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা নতুন করে আরও তৈরি হলো বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

আন্তর্জাতিক ডেক্স :

১৩ জুলাই, ২০২৬,  9:48 PM