ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদনকৃত মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ. এফ. এম. তারেক মুন্সীর নেতৃত্বে গঠিত কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট বিদ্যমান কমিটিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মো. আবুল হাশেমকে আহ্বায়ক এবং আরও ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৮ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র এই নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন—আহ্বায়ক আবুল হাশেম, যুগ্ম আহ্বায়কবৃন্দ সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।

কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩ (তিন) মাসের মধ্যে উপজেলার অধীনস্থ সকল ইউনিটের সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।

কুমিল্লা প্রতিনিধি :

১৩ জুলাই, ২০২৬,  9:24 PM