ঢাকা ১৭ জুন, ২০২৬
শিরোনামঃ
সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার এটুআইয়ের জুডিসিয়াল প্ল্যাটফর্ম আইন ও বিচার বিভাগে হস্তান্তরে কমিটি গঠিত হরমুজ প্রণালীতে সামরিক বাহিনী পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জাপান দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে : বাণিজ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান: শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি চূড়ান্ত, শিক্ষার্থীদের দণ্ড কমালো জাবি সিন্ডিকেট ৬৮ বছর পর বিশ্বকাপে একদিনে সব ম্যাচ ড্র ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩ জন প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির স্বাগত মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির স্বাগত মিছিল

#
news image

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। 
 
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় স্বাগত মিছিল করেছে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
বড়লেখা পৌর শহরে অনুষ্ঠিত এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন।
 
মিছিলে অংশ নেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহীদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন,সিনিয়র  সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানা বেগম হাসনা, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাফর আহমদ ও সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্স প্রমুখ। 
 
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসবেন। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। 
একইদিন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।
 
হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

১৬ জুন, ২০২৬,  10:21 PM