ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের জন্য এটি নিঃসন্দেহে গর্ব ও সম্মানের বিষয় যে, বর্তমানে জাতীয় সংসদে উপজেলার প্রতিনিধিত্ব করছেন তিনজন সম্মানিত সংসদ সদস্য। তাঁদের এই অবস্থান শুধু ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং সমগ্র কোম্পানীগঞ্জবাসীর জন্য এক অনন্য অর্জন ও মর্যাদার প্রতীক।
কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট এলাকার কৃতী সন্তান নুরুন্নিসা ছিদ্দিকা মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তাঁর সংসদ সদস্য হওয়ার যাত্রা এলাকার নারী সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর এই সাফল্য প্রমাণ করে যে, অধ্যবসায়, যোগ্যতা ও নিষ্ঠা থাকলে গ্রামবাংলার একজন শিক্ষার্থীও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
একই এলাকার আরেক কৃতী সন্তান মারদিয়া মমতাজ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশিষ্ট ব্যক্তিত্ব আবু নাসের আব্দুস জাহিরের বড় ভাই মরহুম আবুল আউয়াল সাহেবের নাতনি। পেশকারহাটের মেয়ে হিসেবে তাঁর জাতীয় সংসদে প্রতিনিধিত্ব কোম্পানীগঞ্জের মানুষের জন্য আরও একটি গৌরবের অধ্যায় রচনা করেছে।
অন্যদিকে, কোম্পানীগঞ্জের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য মোঃ ফখরুল ইসলাম জাতীয় সংসদে উপজেলার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছেন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়ন, সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
ফলে বর্তমানে জাতীয় সংসদে কোম্পানীগঞ্জের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্যের সংখ্যা তিনজন, যা নিঃসন্দেহে উপজেলার জন্য একটি ব্যতিক্রমধর্মী ও গর্বের বিষয়। স্থানীয় জনগণ মনে করেন, এই শক্তিশালী প্রতিনিধিত্ব কোম্পানীগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
কোম্পানীগঞ্জবাসীর প্রত্যাশা—এই তিনজন সম্মানিত সংসদ সদস্য দল-মতের ঊর্ধ্বে উঠে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, কৃষি, মৎস্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে সমন্বিতভাবে কাজ করবেন। তাঁদের সম্মিলিত উদ্যোগে কোম্পানীগঞ্জ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে এবং জাতীয় পর্যায়ে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে।
কোম্পানীগঞ্জবাসী আন্তরিকভাবে কামনা করেন, এই তিনজন সংসদ সদস্য সুস্থ, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন লাভ করুন এবং তাঁদের নেতৃত্বে কোম্পানীগঞ্জ আরও সমৃদ্ধ, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে উঠুক।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১১ জুন, ২০২৬,  9:36 PM