ঢাকা ২১ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী

#
news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে কেবল স্বদেশ প্রেমের চর্চা করলেই হবে না, এর পাশাপাশি ইতিহাসের রাজনৈতিক ও সামাজিক জটিল গতিধারা সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা জরুরি।

তিনি বলেন, ইতিহাস ও রাজনীতির এই প্রেক্ষাপটকে জানতে পারলে যেকোনো সৃষ্টিশীল কাজের প্রকৃত মূল্যায়ন করা সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বিশিষ্ট কণ্ঠশিল্পী ও গবেষক ড. অণিমা রায়ের প্রথম গ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত এই বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে ‘সুরবিহার’। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

এছাড়া অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম ও সরকারি সংগীত কলেজের বিভাগীয় প্রধান ড. কমল খালিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট গবেষক ফারজানা রশীদ ব্রাউনিয়া।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইতিহাসের জটিল গতিপ্রকৃতির উদাহরণ টেনে বলেন, ‘আমাদের ইতিহাসে ১৯০৫ সালের বঙ্গভঙ্গকে আমরা দুইভাবে দেখি। এক সময় মনে হয়েছিল অবিভক্ত বাংলা থাকলেই ভালো হতো। কিন্তু ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই অঞ্চলের মানুষ যখন স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, তখন প্রমাণিত হলো এই ভূখ-টি আলাদা হওয়াই সঠিক ছিল।’

তিনি বলেন, ‘সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সময়কার যে গানগুলো রচিত হয়েছিল, সেই গানগুলোই আবার ১৯৭১ সালে আমাদের মুক্তি সংগ্রামের মূল প্রেরণা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানে পরিণত হয়েছিল।’

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চা করার সময় ইতিহাসের এই রাজনৈতিক জটিল আবর্তন ও পট পরিবর্তনগুলোও শিক্ষণীয় হিসেবে ধরিয়ে দেওয়া দরকার।

বিখ্যাত সাহিত্যিক কাহলিল জিবরানের ‘দ্য প্রফেট’ গ্রন্থের কবিতার উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রেম বা অনুভূতির একটি শাশ্বত সংজ্ঞা রয়েছে। সেটি স্বদেশ প্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম কিংবা ঈশ্বরের প্রতি প্রেম যাই হোক না কেন, প্রেম মূলত নিজেকে ছাড়া আর কাউকেই চেনে না।’

তিনি বলেন, ‘সাধারণ শ্রোতারা অনেক সময় গানের রোমান্টিকতা ও প্রকৃতি প্রেমকে আলাদা করে দ্বিধায় পড়ে যান, কিন্তু সব প্রেমের মূল সুর এক ও অভিন্ন।’

নিজস্ব প্রতিবেদক :

২১ মে, ২০২৬,  10:13 PM