ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে সাকিরার হ্যাটট্রিকে রাজশাহীর বিশাল জয়, কাবাডিতেও স্বাগতিকদের দাপট

#
news image

১২-১৪ বছরের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে আঞ্চলিক পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। গতকাল সোমবার (১৮ মে) উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল ও কাবাডি মাঠে কিশোর-কিশোরীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখরিত ছিল পুরো স্টেডিয়াম।

ফুটবলে বালিকা বিভাগে রীতিমতো ঝড় তুলেছে স্বাগতিক রাজশাহী জেলা দল। সাকিরার চমৎকার হ্যাটট্রিকে তারা ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পাবনা জেলাকে। বিজয়ী দলের পক্ষে সাকিরা ৩টি, লামিয়া ২টি এবং জিন্নাত ও মিমি ১টি করে গোল করেন।

বালিকা বিভাগের অন্য ম্যাচে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্ধারিত সময়ে ড্র করায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নওগাঁ জেলা ৪-৩ ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জকে পরাজিত করে।

এদিকে বালক বিভাগে সফরকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা ২-০ গোলে পাবনা জেলাকে পরাজিত করেছে। বিজয়ী দলের হয়ে ইকবাল ও সাইফ ১টি করে গোল করেন। দিনের অন্য ম্যাচে নওগাঁ ও জয়পুরহাট জেলা প্রথমার্ধে ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে নওগাঁ জেলা ৪-৩ গোলে জয়পুরহাটকে হারিয়ে মাঠ ছাড়ে।

কাবাডি প্রতিযোগিতাতেও বালক ও বালিকা—উভয় বিভাগেই ছিল টানটান উত্তেজনা। ফলাফলের একনজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল:

বালক বিভাগ: স্বাগতিক রাজশাহী ৩৫-১৬ পয়েন্টে পাবনা জেলাকে পরাজিত করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩৮-৩০ পয়েন্টের ব্যবধানে নাটোর জেলাকে হারায়।

বালিকা বিভাগ: জয়পুরহাট জেলা ৩২-১০ পয়েন্টের বড় ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরাজিত করে। পাবনা জেলা ৩৯-২৫ পয়েন্টে বগুড়া জেলাকে হারিয়ে জয় ছিনিয়ে নেয়।

আঞ্চলিক পর্যায়ের এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী ও তরুণ খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

রাজশাহী প্রতিনিধি :

১৮ মে, ২০২৬,  9:38 PM