ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত

#
news image

আসন্ন বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। 

দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে এই তিন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

​তৃণমূলের রায়ে উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির,সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মোহাইমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ কামাল উদ্দিনের সহধর্মিণী নারী নেত্রী রাহেলা বেগম  মনোনয়ন হয়েছেন।

​সংগঠন সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তারা এই মনোনয়ন নিশ্চিত করেছেন। দলীয় এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে তারা ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

​আগামী নির্বাচনে বড়লেখার জনগণের অধিকার রক্ষায় এবং একটি মডেল উপজেলা গড়ার লক্ষ্যে তারা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা, বিশ্লেষণ এবং সম্ভাবনার হিসাব-নিকাশ শুরু হয়েছে। ভোটের মাঠে কার প্রভাব কতোটা, কোন প্রার্থী কতটা গ্রহণযোগ্য-এসব প্রশ্ন ঘিরে তৈরি হচ্ছে নানা সমীকরণ।নির্বাচন যত ঘনিয়ে আসছে,বড়লেখার রাজনীতিতে ততোই বাড়ছে উত্তাপ ও প্রত্যাশার ঢেউ। প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সেই ঢেউয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে, এখন অপেক্ষা, ভোটে সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নেয়, আর জনসমর্থনের পাল্লা কোন দিকে ঝুঁকে পড়ে।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

২৬ এপ্রিল, ২০২৬,  1:39 PM