ঢাকা ২৮ জুলাই, ২০২৬
শিরোনামঃ
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী ‘জুলাই ব্যর্থ হলে দেশে শেখরাজ্য প্রতিষ্ঠিত হতো’: এবি পার্টির সভায় বক্তারা টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট সামাজিক সেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের অঙ্গীকার বার্নহ্যামের আগস্টে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ ১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফট শিক্ষার্থীশূন্য, কারণ দর্শানোর নির্দেশ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা চীন যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শন করলেন এমপি

কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তামান্না আক্তার (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রব পাটোয়ারী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত তামান্না আক্তার একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজান মুন্সি বাড়ির বাহার উল্যাহর মেয়ে এবং সৌদি প্রবাসী বাদলের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্রসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল। তবে সম্প্রতি স্বামীর সঙ্গে তামান্নার মনোমালিন্য দেখা দেয়। ঘটনার সময় তামান্নার শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন। পরে তিনি বাড়িতে ফিরে তামান্নাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সিঁড়িঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। লিখিত অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছে পুলিশ।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২৪ এপ্রিল, ২০২৬,  6:51 PM