ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
অসহায় বিধবাকে বিয়ে করে চুরির অপবাদ: এলাকাছাড়া নবদম্পতি, একঘরে চাচাতো ভাই ! নওগাঁয় ৩৮ জন জটিল রোগীকে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তা মাধবপুরে প্রশাসনের ‘নাকের ডগায়’ অবৈধ সিলিকা-বালু উত্তোলন, নেপথ্যে ইফতিখার চক্র বাগেরহাটে মায়ের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, ছেলের সংবাদ সম্মেলন গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, সাংবাদিক আহত সালনায় কৃষক কার্ডের কার্যক্রম পরিদর্শন করেন সাবেক কাউন্সিলর শাহিন আলম সালনা নাসির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়ে ম্যানেজিং কমিটির ক্ষোভ  গাজীপুরে জোলারপাড় প্রাইম মডেল স্কুলের শতভাগ রেজাল্ট রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

সদরপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে ১০ মাসের শিশুর করুণ মৃত্যু

#
news image

ফরিদপুরের সদরপুরে রাস্তা আটকে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরিশা জান্নাত জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।

এ ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে হাতিটিকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়। আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশু আরিশা জান্নাতকে তার মা সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিলেন। আটরশি এলাকায় পৌঁছালে এক ব্যক্তি হাতি নিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে টাকা তুলছিলেন। এ সময় অটোরিকশাটি হাতির সামনে এলে হাতির আচমকা ধাক্কায় যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের কোলে থাকা শিশুটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নেয়। পরবর্তীতে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, এ ঘটনায় হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ জমা হয়নি। আটকে রাখা হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

ফরিদপুর প্রতিনিধি :

২৮ জুলাই, ২০২৬,  10:20 PM