ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
অসহায় বিধবাকে বিয়ে করে চুরির অপবাদ: এলাকাছাড়া নবদম্পতি, একঘরে চাচাতো ভাই ! নওগাঁয় ৩৮ জন জটিল রোগীকে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তা মাধবপুরে প্রশাসনের ‘নাকের ডগায়’ অবৈধ সিলিকা-বালু উত্তোলন, নেপথ্যে ইফতিখার চক্র বাগেরহাটে মায়ের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, ছেলের সংবাদ সম্মেলন গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, সাংবাদিক আহত সালনায় কৃষক কার্ডের কার্যক্রম পরিদর্শন করেন সাবেক কাউন্সিলর শাহিন আলম সালনা নাসির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়ে ম্যানেজিং কমিটির ক্ষোভ  গাজীপুরে জোলারপাড় প্রাইম মডেল স্কুলের শতভাগ রেজাল্ট রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেফতার

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

রোববার মধ্যরাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. আশিকুল ইসলাম অনিক গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্ত্রী ফারজানা আক্তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়, যৌতুকের দাবিতে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে।
আদালতের নির্দেশে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামলা রুজু করে। পরে মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রোববার মধ্যরাতে প্রধান আসামি অনিককে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। একজন ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা এবং গ্রেফতারের ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আদালতের নির্দেশে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

মোঃ নজরুল ইসলাম, গাছা (গাজীপুর) :

২২ জুন, ২০২৬,  8:33 PM