ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সংসদে সাংবাদিকদের ওয়েজ বোর্ড নিয়ে সরব এমপি রাহাদ: দ্রুত বাস্তবায়নের দাবি

#
news image

বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৬ সালের ১৯ এপ্রিল অনুষ্ঠিত অধিবেশনে সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে জোরালো দাবি তুলেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

অধিবেশন চলাকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে সরাসরি প্রশ্ন উত্থাপন করে এমপি রাহাদ বলেন, "দেশের সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। অথচ অত্যন্ত দুঃখজনক যে, অধিকাংশ ক্ষেত্রে তারা ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন।" তিনি আরও উল্লেখ করেন যে, অনেক গণমাধ্যমে ওয়েজ বোর্ড কার্যকর না হওয়ায় সাংবাদিকরা চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।

এমপি রাহাদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সরকার সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে বাস্তবায়নের পথে আইনি জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদালতে রিট পিটিশন দায়ের করায় বিষয়টি বর্তমানে বিচারাধীন। একাধিক মামলার শুনানির তারিখ নির্ধারিত হলেও বর্তমানে তা মুলতবি রয়েছে। আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পর সরকার দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের এই ন্যায্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাগেরহাটসহ সারাদেশের সাংবাদিক সমাজ। সরকার আশা প্রকাশ করেছে, আইনি জটিলতা নিরসন হওয়া মাত্রই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২০ এপ্রিল, ২০২৬,  6:25 AM