ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেশব্যাপী হত্যা-ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

#
news image

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাওলাদার মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ডাকসুর কমিটির সদস্য বেলাল হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আহমেদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক আল মাহমুদসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ১২ তারিখের পর থেকে সারাদেশে হত্যা, ধর্ষণ,সন্ত্রাস  ও রাজনৈতিক নেতাকর্মী ও কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তারা এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সহিংসতা বন্ধ ও দোষীদের আইনের আওতায় আনা না হলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  11:59 PM