ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দ্বিতীয় সুপার ওভারের নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা

#
news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে আহমেদাবাদে আজ মহানাটকীয় এক ম্যাচের সাক্ষ্মী হয়ে থাকলো পুরো ক্রিকেট বিশ্ব। মূল ম্যাচ টাই, প্রথম সুপার ওভার টাই- এরপর দ্বিতীয় সুপার ওভারে চার রানে আফগানদের হারিয়ে ম্যাচটির নিষ্পত্তি করে দক্ষিণ আফ্রিকা। 

গ্রুপ-ডি’র ম্যাচটিতে প্রথমে ব্যাটিং থেকে আফগানিস্তান ১৮৭ রানে অল আউট হয়। জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৮৭ রানে ইনিংস শেষ করে। রোমাঞ্চকর প্রথম সুপার ওভার দুই দলই ১৮ রান করে সংগ্রহ করে। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানের জয় নিশ্চিত করে। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৩ রান সংগ্রহ করেছিল। 

জবাবে আফগানিস্তান দ্বিতীয় বলেই উইকেট হারায়। রহমানুল্লাহ গুরবাজের সামনে ৪ বলে ৪টি ওভার বাউন্ডারির প্রয়োজন ছিল। গুরবাজ কেশব মহারাজকে তিনবার বাউন্ডারির ওপারে বল উড়িয়ে মারতে সমর্থ হলেও শেষ পর্যন্ত একটি ছক্কা বাকি রয়ে যায়। পঞ্চম বলটি ওয়াইড হলে আফগানিস্তানের সামনে শেষ বলে জয়ের জন্য ৬ রানের প্রয়োজন ছিল। তবে ৪ রান হলে তৃতীয় সুপার ওভারের ম্যাচটি গড়াতো। 

২০২৪ সালের সেমিফাইনালিস্ট আফগানিস্তান এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে পরের রাউন্ড থেকে অনেকটাই ছিটকে গেছে। গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে যাবে। গ্রুপের আরেক হেভিওয়েট নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে আসর শুরু করেছি আফগানরা। 

অন্যদিকে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় জয়। নিউজিল্যান্ডও প্রথম দুই ম্যাচে জিতে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। 

গুরবাজের ৪২ বলে দুর্দান্ত ৮৪ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান লড়াইয়ের পথ খুঁজে পায়। এক উইকেট হাতে নিয়ে শেষ ওভারে আফগানিস্তানের জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিল। কাগিসো রাবাদ দুটি নো বল ও একটি ওয়াইড বল করার পর নুর আহমেদ একটি ছক্কা হাঁকান। শেষ ৩ বলে প্রয়োজন ছিল ২ রানের। কিন্তু নুর দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করলে অপর প্রান্তে ফজলহক ফারুকি রান আউট হলে ম্যাচ টাই হয়। 

দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। 

এর আগে কুইন্টন ডি কক (৫৯) ও রায়ান রিকেলটনের (৬১) দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকা বড় স্কোর গড়তে সমর্থ হয়।

নিজস্ব প্রতিবেদক :

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  8:29 PM