ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নিরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ আসনে উত্তেজনা বাড়ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি।
 
মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ বেলায়েত হোসেন অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকেরা এলাকায় বিভিন্ন অনিয়ম ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে। তার ভাষ্যমতে, ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখলের অপচেষ্টা এবং নির্বাচনের আগেই সহিংসতার ইঙ্গিতমূলক কর্মকাণ্ড চলছে।
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
 
অধ্যক্ষ বেলায়েত হোসেন আরও অভিযোগ করেন, নির্বাচনের আগেই বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা একটি আতঙ্কজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। তিনি প্রশ্ন তোলেন,নির্বাচনের আগেই ককটেল ফোটানো কিসের লক্ষণ? এটি কি ভোটারদের ভয় দেখিয়ে একটি পক্ষকে সুবিধা দেওয়ার অপচেষ্টা নয় ?
তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অভিযোগগুলোর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
 
এ বিষয়ে নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  8:12 PM