ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রচারণার শেষ মুহূর্তে মেহনতি মানুষের দুয়ারে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন

#
news image

চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনে ১১দল ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন প্রচারণার শেষ মুহূর্তে ৯ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে ফটিকছড়ির ২১ নম্বর খিরাম ইউনিয়নসহ বিভিন্ন গ্রাম ও জনপদে  গণসংযোগ ও কুশল বিনিময় করেন এবং বিকেলে নানুপুর, আজাদীবাজার, হেঁয়াকো বাজারে গণমিছিল করেন।
 
গণসংযোগকালে তিনি পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মেহনতি ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা সম্পর্কে মনোযোগ সহকারে মতামত শোনেন। এ সময় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 
গণমিছিল শেষে বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা সম্ভব এই বিশ্বাস নিয়েই আমরা মাঠে রয়েছি।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, খিরাম ইউনিয়ন জামায়াত সভাপতি মুফতি নুরুল আলম, সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
এ সময় নেতৃবৃন্দ বলেন, “উন্নয়ন ও ন্যায়ের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আগামী ১২ফেব্রুয়ারির জন্য প্রস্তুত থাকুন।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত করে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও উন্নত ফটিকছড়ির সূচনা করবে।”

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  6:12 PM