ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফলাফল যাই হোক, বিজয়ী প্রার্থীকে সহযোগিতার ঘোষণা

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জামালপুরের ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সরিষাবাড়ী গড়ার অঙ্গীকার করেছেন। পাশাপাশি নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, বিজয়ী প্রার্থীকে সার্বিক সহযোগিতা করার শপথও গ্রহণ করেন তারা।
 
রোববার(৮ ফেব্রুয়ারি)  দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সহযোগিতার লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
 
ছয় প্রার্থীরা হলেন, বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত মোহাম্মদ আব্দুল আওয়াল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের  মো. আলী আকবর, সিপিবির কাস্তে প্রতীকের মো. মাহবুব জামান জুয়েল, গণঅধিকার পরিষদে ট্রাক প্রতীকের মো. ইকবাল হোসেন এবং নাগরিক ঐক্যের কেটলি প্রতীকের মো. কবির হাসান উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধতার অঙ্গীকার বাক্য পাঠ করেন ফরিদুল কবীর তালুকদার শামীম।
প্রার্থীরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণে তারা একযোগে কাজ করবেন এবং নির্বাচন পরবর্তীতেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকবেন।
এ সময় ভোটারদের উদ্দেশে তারা ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
 
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  9:44 PM