স্বতন্ত্র প্রার্থীকে আওয়ামী দোসর নিক্সন চৌধুরীর এজেন্ট বললেন শহিদুল ইসলাম বাবুল
লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
০৭ ফেব্রুয়ারি, ২০২৬, 4:26 PM

স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের মুজাহিদ বেগ এর বিরুদ্ধে কালো টাকার ব্যাবহার অপপ্রচার ও সাবেক সংসদ আওয়ামী দোসর নিক্সন চৌধুরীর নির্বাচনী প্রচারণা নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।
আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় সদরপুরের শহীদুল ইসলাম বাবুলের বাড়িতে তিনি এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ফুটবল প্রতীক এর প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি।
প্রোপাগান্ডা ছড়িয়ে আসন্ন ১২ ফেব্রæয়ারী নির্বাচনকে জনমনে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অত্র আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ গত ক’য়েক দিন ধরে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অত্যান্ত সুকৌশলে বিএনপি’র নেতাকর্মীদের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। তিনি বলেন, মুজাহিদ বেগ মিথ্যা হামলার অভিযোগ এনে, কালো টাকার ব্যাবহার করে, অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে ও আ’লীগ দোসরদের সাথে আতাত করে ২০১৮ ও ২০২৪ নির্বাচনকে সাদা করার অপচেষ্টায় মেতে ওঠেছ বলে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি লিখিত বক্তব্য দেন। এ সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি’র সভাপতি কাজী বদরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা,আঃ কুদ্দুস বাদশা (সদস্য সচিব উপজেলা বিএনপিচরভদ্রাসন) শাহজাহান শিকদার ( সাবেক সভাপতি উপজেলা বিএনপি চরভদ্রাসন ) স্থানীয় বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, ওবায়দুল বারী দীপু খান প্রমূখ। এছাড়া এ সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় দেড় শতাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে জানান, এ আসনে নির্বাচন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের হামলা, সহিংষতা, হানাহানি হুমকী ও রক্তপাত ঘটেনি। অথচ গত ১ ফেব্রæয়ারী স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ তার বাড়ীতে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। অথচ এ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর একটি নখের আঁচরও পড়েনি। তাই উক্ত স্বতন্ত্র প্রার্থী মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া বিএনপি প্রার্থী আরও জানান, অত্র আসনে আ’লীগ আমলের সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগীতায় কালো টাকার ব্যাবহার করে চলেছেন মুজাহিদ বেগ। মুজাহিদ বেগ পর্দায় আড়ালে থাকা নিক্সন চৌধুরীর সাথে প্রতিনিয়ত ভিডিও কনফারেন্স করে রাতে রাতে লুটের টাকা ভোটারের বাড়ী বাড়ী পৌছাচ্ছেন। বিএনপি প্রার্থী বলেন, মুজাহিদ বেগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবারের নির্বাচন ইতিহাসের নিক্ষ্টৃ নির্বাচন বলে আখ্যা দিয়েছে। তাই মুজাহিদ বেগের মিথ্যা প্রচারনা ও প্রোপাগান্ডা থেকে সজাগ থাকার জন্য সংবাদ সম্মেলনে সকলকে আহবার জানান বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। একই সাথে স্বতন্ত্র প্রার্থীর মিথ্যা প্রোপাগান্ডা বন্ধ, কালো টাকার অপব্যাবহার রোধ ও অবৈধ অস্ত্রের মহড়া বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উপর জোর দাবী জানান তিনি। “তবে শুক্রবার বিকেলে এ ব্যপারে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “ এ নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে বিএনপি প্রার্থীর মাথা আবোল তাবোল হয়ে গেছে। তাই আমার বিরুদ্ধে তিনি যা ইচ্ছে তাই মিথ্যা বলা শুরু করেছেন”।

সম্পর্কিত