ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে শ্রমজীবিদের উদ্যোগে ধানের শীষের পক্ষে  গণসংযোগ ও লিফলেট বিতরণ 

#
news image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ মজিবুর রহমানের পক্ষে শুক্রবার বিকাল ৩ টায় কোনাবাড়ি ১০ নং ওয়ার্ড আমবাগ এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে নেতৃবৃন্দ। 
ঐ গণসংযোগে প্রায় সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। 
গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ১০ নং ওয়ার্ডের সভাপতি ও কোনাবাড়ি থানা বিএনপির নেতা মোঃ রেজাউল করিম কনটাক্টার এবং কোনাবাড়ি থানা বিএনপির নেতা ও সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনির সার্বিক তত্বাবধানে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। 
এ সময় রেজাউল করিম কনটাক্টার বলেন,কোনাবাড়ি থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন ভাইয়ের নির্দেশে আমরা রাজপথে আছি এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করে মানুষের ধারে ধারে ভোট চাচ্ছি।
রেজাউল করিম কনটাক্টার আরও বলেন,কোনাবাড়িতে ১০ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ভোট প্রদান করা হবে। 
ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি বলেন,ইমারত শ্রমিক,রিকশা,ভ্যান শ্রমিক সহ সকল শ্রমজীবি ভাইবোনদের নিয়ে ভোটের মাঠে দিনে রাতে কাজ করছি। তিনি আরও বলেন,আমরা ধানের শীষের মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ মজিবুর রহমানের পক্ষে কাজ করছি,তাকে বিজয়ী করে ঘরে ফিরবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আজিম আলম,সভাপতি রিকশা, ভ্যান,অটো চালকদল গাজীপুর মহানগর।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  2:37 PM