ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সন্ত্রাস ও চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

#
news image

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান সমাজে নয়, তাদের স্থান জেলখানায়।
 
সোমবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ফখরুল ইসলাম বলেন, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে তিনি জানান।
 
তিনি আরও বলেন, নারীদের অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।
 
সমাবেশে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহছান উল্লাহ মানিক, বিএনপি নেতা আব্দুল খালেক ভুঁইয়া, গোলাম রাব্বানী বিপ্লব, শাহাজাহান মিয়া, শাহাজাহান সেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  9:42 PM